নাকের মাংস কমানোর ঘরোয়া উপায়
নাকের মাংস বৃদ্ধি পাওয়া এটি কোন সাধারণ রোগ নয় । আমাদের দেশের অনেক মানুষেরই নাকের মাংস বৃদ্ধি পাওয়ার কারণে শ্বাস নিতে অনেক কষ্ট হয় । এই সমস্যা ঘরোয়া উপায়ও দূর করা যায় । তবে নাকের মাংস বৃদ্ধি পাওয়া স্থায়ীভাবে দূর করার জন্য আমার মতে ডাক্তারের পরামর্শ নেওয়া বেশি উত্তম হবে । তবে আপনি যদি সাময়িকভাবে এই সমস্যা দূর করতে চান । তাহলে ঘরোয়া উপায়েও এই সমস্যা সমাধান করা সম্ভব ।
আপনি যদি সঠিক প্রতিষেধক ও ঘরোয়া পরিচর্যার মাধ্যমে এই উপকরণ দূর করতে চান তাহলে আপনাকে অনেক নিয়ম অবলম্বন করে চলতে হবে । তাহলে হয়তো আপনি এই সমস্যা দূর করতে পারবেন । যেহেতু আমি এই সমস্যা দূর করতে পেরেছি । সেহেতু আপনিও পারবেন ।
ঘরোয়া উপায় লক্ষণ কমানোর পদ্ধতি
নাকের ভিতরের মাংস কমানোর জন্য আমাদের প্রথমে বাষ্প নিতে হবে। বাষ্প নেওয়ার জন্য
আমাদেরকে একটি পাত্র নিতে হবে। তারপর সেখানে পানি দিয়ে সেই পানিকে গরম করে
নিতে হবে। গরম করে নেয়ার পর সে পাত্রে তোয়ালে দিয়ে মাথা ঢেকে 10 থেকে 15
মিনিট ভাব নিতে হবে। এতে করে আমাদের নাকের ভেতরে থাকা শ্লেষ্মা নরম হয়ে বের
হয়ে যাবে এবং ফোলা ভাব কমবে।
নাকের মাংস কমানোর জন্য লবণ পানির ড্রপ ব্যবহার করতে পারেন। এ ড্রপ কিভাবে
বানাতে হয় আসুন আমরা জানি। প্রথমে আমাদেরকে এক গ্লাস হালকা গরম পানি করে নিতে
হবে। এরপর গরম পানিতে আধা চামচ পরিষ্কার লবণ মিশিয়ে বা ফার্মেসি থেকে
নরমাল স্যালাইন নিয়ে নাকের ছিদ্র পরিষ্কার করতে হবে। এতে করে আপনার নাকের ভেতরে
থাকা ব্যাকটেরিয়া ও অ্যালার্জি দূর হবে।
নাকের মাংস কমাতে হলুদ, রসুন ও পেঁয়াজ এর ব্যবহার জানুন
হলুদ নাকের মাংস বৃদ্ধি পাওয়া কমাতে সাহায্য করে। কারণ হলুদে থাকে কারকিউমিন
উপাদান যা নাকের টিস্যুর ফোলা ভাব কমাতে সাহায্য করে। পেঁয়াজ ও রসুন নাকের জন্য
খুব ভালো কাজ করে। কারণ পেয়াজ ও রসুনের ভেতরে থাকা প্রাকৃতিক অ্যান্টি
হিস্টামিন এবং অ্যালিসিন যা নাকের ভেতরে থাকা ময়লা ও জীবাণু দূর করে ফেলে।
যার কারণে নাকের ভিতর কোন ইনফেকশন বা ব্লকের হয় না।
আরো পড়ুনঃ ঘরের আদ্রতা বজায় রাখা
ঘরের বাতাস শুষ্ক থাকলে নেশাল ট্র্যাক্টে জ্বালাপোড়া বারে। যার কারণে রাতে ঘুম আসে না। ভালো ঘুম আসানোর জন্য আপনারা রাতে শোবার সময় ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন বা ভেজা বাতাসে শ্বাস নিতে পারেন। তাহলে আপনাদের নাকের জ্বালাপোড়া অনেকটা কম হতে পারে।
নাকের মাংস কমানোর জন্য যেসব খাবার খাওয়া যাবে
নাকের মাংস কমানোর জন্য আমাদের বেশি বেশি করে ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়া প্রয়োজন। এসব ফল খেলে দ্রুত ক্ষত দূর হয় তার জন্য প্রথমে আমাদেরকে ভিটামিন সি যুক্ত ফল বেশি বেশি করে খেতে হবে। ভিটামিন সি যুক্ত ফলগুলো হল লেবু , আমলকী, পেয়ারা এবং কমলা ইত্যাদি। এসব খাবারগুলো খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়া জরুরী।
নাকের মাংস বাড়া কমবে এমন খাবার বেশি বেশি খেতে হবে যেমন গ্রিন টি আদা হলুদ রসুন এবং ওমেগা-৩ ফ্যাটি এসিডযুক্ত মাছ ইত্যাদি। এসব খবর নাকের মাংস বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। তারপর সারাদিন বেশি বেশি পানি পান করতে হবে এতে নাকের ভিতরে থাকা শ্লেষ্মা পাতলা থাকে।
নাকের মাংস কমানোর জন্য যেসব খাবার এড়িয়ে চলবেন
নাকের মাংস কমানোর জন্য যেসব খাবার এড়িয়ে চলবে সেগুলো হল চিংড়ি, ইলিশ, বেগুন, হাসের ডিম ও গুঁড়ো দুধ ইত্যাদি। এসব খাবারগুলোতে প্রচুর পরিমাণে এলার্জি থাকে। যার কারণে নাকের ভেতর ফুলে যায়। তাই এসব খাবার এড়িয়ে চলাই ভালো। তাছাড়াও নাকের মাংস কমানোর জন্য অতিরিক্ত ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। ঠান্ডা আইসক্রিম বা ফ্রিজের পানি এড়িয়ে চলতে হবে। তারপর চিনি জাতীয় খাবার খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url